নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন।Tnntv24
রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১জন গ্রেফতার:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। Tnntv24

নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। Tnntv24

নারায়ণগঞ্জে একুশের প্রথম প্রহরে

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল,নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!