নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

আফগানিস্তানে কয়েক দশকের পুরোনো গণকবরের সন্ধান

আফগানিস্তানে কয়েক দশকের পুরোনো গণকবরের সন্ধান

Facebook
WhatsApp
LinkedIn
আফগানিস্তানে কয়েক দশকের পুরোনো গণকবরের সন্ধান
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি গণকবরের সন্ধান মিলেছে। কবরটিতে ১০০টির মতো দেহাবশেষ রয়েছে। গণকবরটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন-সমর্থিত সরকারের আমলের বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার খোস্তের মধ্যাঞ্চলের সারবানি এলাকায় একটি বাঁধ নির্মাণের কাজ চলার সময় এর সন্ধান পাওয়া যায়।
খোস্ত শহরের মেয়র বিসমিল্লাহ বিলাল। তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, গণকবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে, আফগান ক্যালেন্ডার অনুযায়ী ১৩৫৮ সালে হত্যার পর তাদের কবর দেওয়া হয়েছিল।
আফগান বর্ষপঞ্জির ১৩৫৮ সালের ব্যাপ্তি খ্রিষ্টীয় ক্যালেন্ডারে ১৯৭৯ সালের এপ্রিল থেকে ১৯৮০ সালের মার্চ পর্যন্ত। বিলাল আরও বলেন, গণকবরে ‘অন্তত ১০০টি দেহাবশেষ’ পাওয়া গেছে। কিছু দেহাবশেষে নারীদের পোশাক পাওয়া গেছে। সবাই বেসামরিক ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেহাবশেষগুলো সেই ব্যক্তিদের, যাদের ১৯৭৮ সালে সোভিয়েত-সমর্থিত কমিউনিস্টদের অভ্যুত্থানের সময় হত্যা করা হয়েছিল।
সালাম শরিফির বাবা কমিউনিস্ট সরকারের সময় নিখোঁজ হয়েছিলেন। তার মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। সালাম শরিফি বলেন, ১৩৫৮ সালে (আফগান ক্যালেন্ডার অনুসারে) এই ব্যক্তিদের নিষ্ঠুরভাবে বিচার ছাড়াই কমিউনিস্ট কর্তৃপক্ষ জোর করে এখানে নিয়ে এসেছিল। তিনি বলেন, তারা শহিদ হয়েছিলেন এবং আমরা তাদের বংশধর। এটি এমন এক নিষ্ঠুরতা, যা ইতিহাস কখনো ভুলবে না।
দেহাবশেষগুলো স্থানান্তরে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা পৌরসভার কর্মীদের দেহাবশেষগুলো সরাতে সাহায্য করছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!