নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ফ্লোরিডায় মহাসড়কে আছড়ে পড়ল ব্যক্তিগত বিমান নিহত ২

ফ্লোরিডায় মহাসড়কে আছড়ে পড়ল ব্যক্তিগত বিমান নিহত ২

Facebook
WhatsApp
LinkedIn
ফ্লোরিডায় মহাসড়কে আছড়ে পড়ল ব্যক্তিগত বিমান নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মহাসড়কে শুক্রবার বিকালে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। কর্তৃপক্ষের ভাষ্য, ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ নামের বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন বলে এক্স বার্তায় জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বিমানটি ছোট শহর নাপলসের পাশে মহাসড়কে ভেঙে পড়ে।
দুই ইঞ্জিনের ছোট বিমানটি নাপলস মিউনিসিপ্যাল বিমানবন্দরে নামার কথা ছিল। এর ঠিক আগে পাইলট নিয়ন্ত্রণ কক্ষকে জানান, বিমানের একটি ইঞ্জিনও কাজ করছে না। তিনি জরুরি অবতরণের অনুমতি চান বলে বিবৃতিতে জানান ওই বিমানবন্দরের মুখপাত্র রবিন কিং।
তিনি আরও বলেন, জরুরি অবতরণের অনুরোধ পাওয়ার পর দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর নিরাপদে অবতরণ করতে পারেনি।
বিমানটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি বিমানবন্দর থেকে উড়েছিল। তবে এ দুর্ঘটনায় ওই মহাসড়কে কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেটা জানা যায়নি। দুর্ঘটনাটি নিয়ে তদন্ত করবে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!