নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ভালোবাসা দিবসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাগদান

ভালোবাসা দিবসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাগদান

Facebook
WhatsApp
LinkedIn
ভালোবাসা দিবসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাগদান
বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) চার বছরের বান্ধবী জোডি হেইডনের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ক্যানবেরায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘লজ’ এ বাগদান সারেন তিনি।
বিশেষভাবে নকশা করা একটি আংটি জোডিকে দিয়ে প্রস্তাব (প্রোপোজ) দেন অ্যালবানিজ। অ্যালবানিজই প্রথম অস্ট্রেলীয় নেতা, যিনি প্রধানমন্ত্রীর দফতরে থাকাকালে বাগদান করলেন।
বাগদানের পর জোডির সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অ্যান্থনি লিখেছেন, ‘সে (জোডি) “হ্যাঁ” বলেছেন।’
অ্যালবানিজ-জোডি জুটি পরে একটি যৌথ বিবৃতিতে বলেন, তারা খবরটি জানাতে পেরে রোমাঞ্চিত, উত্তেজিত। বাকি জীবন তারা একসঙ্গে কাটাতে চান। তারা পরস্পরকে পেয়ে অনেক ভাগ্যবান।
বাগদানের ঘোষণার পর এই জুটিকে অনেকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে আছেন দেশটির পার্লামেন্টের বিভিন্ন সদস্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, জনপ্রিয় টিভি শেফ নাইজেলা লসন।
অ্যালবানিজের আগে বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রীর নাম কারমেল টেবুট। তিনি নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। ১৯ বছরের বিবাহিত জীবনের পর ২০১৯ সালে দুজনের বিচ্ছেদ হয়। তাদের এক ছেলে আছে। তার নাম নাথান অ্যালবানিজ (২৩)।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!