নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বৈষম্যবিরোধী আন্দোলনে রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল।Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্যবিরোধী আন্দোলনে রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল।Nafiz Ashraf.Tnntv24

বৈষম্যবিরোধী আন্দোলনে রাসেল হত্যা মামলায়

শামীম ওসমানসহ ৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা রাসেল হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪
অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেনশামীম ওসমান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু, খোকন সাহা, শাহ নিজাম, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ মোট ৩৪ জন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ১৫ জন। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছিল প্রায় ১০০ থেকে ১৫০ জনকে।

পিবিআই জানায়, এজাহারনামীয় ১৫ আসামির পাশাপাশি তদন্তে প্রমাণ পাওয়ায় আরও ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!