নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বৈষম্য বিরোধী আন্দোলনে রূপগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা রুহুল আমিনকে অর্থ প্রদান : Nafiz Ashraf. Tnntv24

বৈষম্য বিরোধী আন্দোলনে রূপগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা রুহুল আমিনকে অর্থ প্রদান : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৈষম্য বিরোধী আন্দোলনে রূপগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা রুহুল আমিনকে অর্থ প্রদান : Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিএনপি নেতা রুহুল আমিনকে(৪৫) চিকিৎসার্থে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শনিবার ( ২৮ সেপ্টেম্বর ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এ অর্থ প্রদান করেন। মুড়াপাড়া দড়িকান্দী এলাকায় আয়োজিত অর্থ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি কনক মিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুব দলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সদস্য সচিব শাওন শাকিল, ভোলাবো ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাজমুল হাসান,  যুবদল নেতা আজাদ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সব সময় অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছে।
উল্লেখ্য গত ৫আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় পুলিশের গুলিতে বিএনপি নেতা রুহুল আমিন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!