নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

যৌথবাহিনীর হাতে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে জামিন পেল বিএনপি নেতা। Nafiz Ashraf. Tnntv24

যৌথবাহিনীর হাতে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে জামিন পেল বিএনপি নেতা। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
যৌথবাহিনীর হাতে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে জামিন পেল বিএনপি নেতা। Nafiz Ashraf. Tnntv24
Tnntv24.রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
যৌথবাহিনীর হাতে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে জামিন পেল বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু। যৌথবাহিনী তাকে বুধবার সকালে গ্রেফতার করেছিল। হাফিজুর রহমান পিন্টু তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক। কারাগার থেকে বের হয়েই তিনি সংবাদ সম্মেলন করে নিজকে নির্দোষ দাবি করলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।  বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর ) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তারাবো পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব, সিনিয়র সহ সভাপতি রফিক মোল্লা, তারাবো পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির, যুগ্ম আহবায়ক হাজী বাবুল হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক রায়হান মীর, তারাবো পৌর জাসাস সভাপতি মোঃ রনি মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, তারাবো পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান, বিএনপি নেতা জাহাঙ্গীর সাউদ, যুবদল নেতা মীর মাসুদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে হাফিজুর রহমান পিন্টু বলেন, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে তার সম্মানহানী করার জন্য প্রতিপক্ষ সক্রিয় রয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা গন্ধর্বপুর ওয়াসা প্রকল্পের স্যুয়ারেজ কনস্ট্রাকশনের কাজকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় অহেতুকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি অপরাধী হলে আদালত ২৪ ঘন্টার মধ্যেই তার জামিন মঞ্জুর করতেন না। গন্ধর্বপুর ওয়াসার স্যুয়ারেজ লাইনের পাইপ বসানোর কাজে বালি সরবরাহকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা চক্রান্ত করে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। তারাবো পৌর বিএনপির কোন নেতাকর্মী অপকর্মে লিপ্ত থাকলে সুষ্ঠু তদন্ত করে তাকে বহিষ্কার করা হবে।
উল্লেখ্য গন্ধর্বপুর ওয়াসা স্যুয়ারেজ পাইপ লাইন নির্মাণ কাজে বালি সরবরাহকে কেন্দ্র করে তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে ১৫অক্টোবর গ্রেফতার করা হয়। গত ১৬অক্টোবর নারাণয়গঞ্জ আদালত তার জামিন মঞ্জুর করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!