নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

রমজানে রাস্তার অসহায় প্রাণিদের নিয়ে ভাবছে অভিনেত্রী জয়া

রমজানে রাস্তার অসহায় প্রাণিদের নিয়ে ভাবছে অভিনেত্রী জয়া

Facebook
WhatsApp
LinkedIn
রমজানে রাস্তার অসহায় প্রাণিদের নিয়ে ভাবছে অভিনেত্রী জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। গেল ৯ ফেব্রুয়ারি দেশে মুক্তি পায় জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। একই দিন পশ্চিমবঙ্গে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভূতপরী’।

অভিনয়ে বাইরে প্রাণীকূলের প্রতি প্রবল ভালোবাসা জয়ার- সেকথা এখন সবার জানা। প্রাণীদের অধিকার আদায়ে বারবার সোচ্চার হতে দেখা গেছে তাকে। রমজানের প্রথম দিনই এই তারকা কথা বলেছেন, রাস্তার কুকুর নিয়ে। এবার ছোট্ট একটি ঘোড়ার প্রাণ বাঁচাতে কলকাতার বন্ধুদের সাহায্য চাইলেন তিনি।

গতকাল বুধবার (১৩ মার্চ ) সকালে জয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যায়, অসুস্থ একটি ঘোড়ার বাচ্চা মাটিতে পড়ে আছে। ক্যাপশনে কলকাতায় থাকা বন্ধুদের কাছে সাহায্য চেয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থ ঘোড়াটি কাঁকিনাড়া স্টেশনের মুখে নৈহাটি দিকে পড়ে আছে।

এদিকে গত মঙ্গলবার ( ১২ মার্চ ) রাস্তার কুকুর নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন জয়া আহসান। তার কথায়, ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!