নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা । Nafiz Ashraf. Tnntv24

রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা । Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারাণয়গঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী, মুড়াপাড়া, ভুলতা, কাঞ্চন, ৩০০ ফুট সড়কসহ আশপাশের এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা বিএনপি রূপসী থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শিল্পকলা মাঠে প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান পারভেজ।

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, তারাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেল হক, বিএনপি নেতা নাসির উদ্দিন, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মাছুম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, মুড়াপাড়া কলেজ ছাত্রদল নেতা আকিব হাসান, যুবদল নেতা আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৬বছর বিএনপি নেতাকর্মীদের খুন, গুমসহ নির্যাতন করেছে। আওয়ামী সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য প্রতিহত করতে হবে। দেশের মানুষের কল্যাণে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই সুুখ, শান্তি আর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠবে।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রূপগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!