নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি
ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে সনাতন হিন্দু সম্প্রদায় ধর্মীয় আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড় দশটায় শহরের ২নম্বর রেলগেইট এলাকায় ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুক খান টিপু, এফবিসিসিআইয়ের সাবেক সহ সভাপতি প্রবীর কুমার, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন মন্দির থেকে নানা বয়সের নারী, পুরুষ ও শিশু খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন।
দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আখড়া সহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।








