নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন, কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি:Tnntv24
পূর্বাচলে বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন! দুই বন্ধু গ্রেফতার।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Tnntv24,আড়াইহাজার প্রতিনিধি,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কলাতলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আকিবুল ও সোয়াইব নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিন টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হাফাজিয়া মাদ্রাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিলেন।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দুই শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার সময় ২ ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এই সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা অচেতন অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ঘটনা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের নিকট দিয়ে দেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!