নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ জেলা প্রশাসন ,চারুকলা ইনষ্টিটিউট ও ক্রান্তি খেলাঘর আসরের বর্ণাঢ্য শোভাযাত্রা।Tnntv24

নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ জেলা প্রশাসন ,চারুকলা ইনষ্টিটিউট ও ক্রান্তি খেলাঘর আসরের বর্ণাঢ্য শোভাযাত্রা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ জেলা প্রশাসন ,চারুকলা ইনষ্টিটিউট ও ক্রান্তি খেলাঘর আসরের বর্ণাঢ্য শোভাযাত্রা।Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ(১৪৩৩) বরন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরে ভি আই টি এলাকার
নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট প্রাঙ্গন থেকে চারুকলা ইনষ্টিটিউশনের শিক্ষার্থী ও ক্রান্তি খেলাঘর আসরের উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য মঙ্গল
শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ।শোভাযাত্রায় বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফ যেমন পুতুল,হাতপাখা, পালকি, বাঘসহ বিভিন্ন মুখোশ এবং পটচিত্র বহন করা হয়,এছাড়া ডাক-ঢোল
পিটিয়ে যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য র প্রতিচ্ছবি তুলে ধরে।

এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে ভোরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে তবলার লাহড়ির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক
জোট । পপরে জোটের অন্তভুক্ত সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বর্ষবরন
অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করায় পুরো
নারায়ণগঞ্জ জুড়ে উৎসবের আমেজ বয়ে চলে ।

বর্ষবরণকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। লাল, সবুজ, কমলা ও হলুদসহ নানা রঙের পোশাকে সেজে সবাই শোভাযাত্রায় যোগ দেন। পুরুষদের পরনে
ছিল পাঞ্জাবি, নারীদের শাড়ি, মাথায় ফুলের মালা এবং হাতে রঙিন চুড়ি। শিশুরাও রঙিন পোশাকে অংশ নিয়ে শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত। এদিকে জেলা
প্রশাসনের উদ্দ্যোগে বর্ষবরন শোভা যাত্রা বের করা হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশেপাাশি বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেয়। শোভাযাত্রার
নেতৃত্বদেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মো:মিজানুর রহমান মুন্সি। এছাড়া শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ ৪ আসনের
সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য
সচিব আবু আল ইউসুফ খান টিপু, গনসংহতি আন্দোলনের তরিকুল সুজনসহ অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!