নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের চার জনই মারা গেছে।Tnntv24

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের চার জনই মারা গেছে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের চার জনই মারা গেছে।Tnntv24

নারায়ণগঞ্জ ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ

পাঁচ জনের চার জনই মারা গেছে

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে  জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সাত বছরের শিশু মুন্না মারা যাওয়ার ৩ ঘণ্টা পরেই তার বোন মুন্নিও (১০) মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়া শিশুটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। শ্বাসনালী পুড়ে শিশুটি মারা যায় জানিয়েছেন চিকিৎসকরা।

এর কয়েক ঘণ্টা আগে একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় মুন্নির ছোট ভাই মুন্না (৭)। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

তারও আগে বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় একই হাসপাতালে মারা যায় তাদের বোন কথা। সাত বছর বয়সী এ শিশুটিরও শ্বাসনালীসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল।

তাদের বাবা মো. কালাম (৩৫) মারা যান গত সোমবার সকালে। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।

গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তানসহ এক দম্পতি দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ধারণা, ওই কক্ষের তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণ ঘটেছে।

বর্তমানে এই ঘটনায় দগ্ধ কালামের স্ত্রী সায়মা (৩২) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে কেবল মা-ই এখন হাসপাতালে বেঁচে আছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!