নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান।Tnntv24
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
Next
Prev

ফতুল্লায় জলাবদ্ধতার বৈদ্যুতিক খুঁটির স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মলা নামের এক নারীর করুণ মৃত্যু। Tnntv24

ফতুল্লায় জলাবদ্ধতার বৈদ্যুতিক খুঁটির স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মলা নামের এক নারীর করুণ মৃত্যু। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় জলাবদ্ধতার বৈদ্যুতিক খুঁটির স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মলা নামের এক নারীর করুণ মৃত্যু। Tnntv24

ফতুল্লায় জলাবদ্ধতার মরণফাঁদ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

নির্মলা নামের এক বৃদ্ধার করুণ মৃত্যু

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পতেঙ্গা এলাকায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট মরণফাঁদে প্রাণ হারালেন নির্মলা (৬৮) নামের এক বৃদ্ধা। শুক্রবার (৮ মে) দুপুরে পতেঙ্গা মোড় এলাকায় জলাবদ্ধ রাস্তায় তলিয়ে থাকা বৈদ্যুতিক খুঁটির শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত নির্মলা বিভিন্ন বাড়িতে কাজ করার পাশাপাশি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে পতেঙ্গা এলাকার রাস্তাঘাট হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগে থেকেই শর্ট সার্কিট হয়ে পানি বিদ্যুতায়িত হয়ে ছিল। শুক্রবার দুপুরে ওই পানির মধ্য দিয়ে যাওয়ার সময় নির্মলা ভারসাম্য রক্ষায় বৈদ্যুতিক খুঁটিটি ধরলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি শোনার পরপরই আমাদের টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একজন নারী মারা গেছেন।”

ঘটনাস্থলে যাওয়া এস আই দেবাশীষ জানান, “নিহত বৃদ্ধার নাম নির্মলা, বয়স ৬৮ বছর। জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি জমে ছিল এবং পানির সাথে থাকা বিদ্যুতের খুঁটিটি বিদ্যুতায়িত থাকায় এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের লোকজন এসে লিকেজ মেরামতের কাজ শেষ করে চলে গেছে।”

এ বিষয়ে জানতে বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

# নাফিজ আশরাফ
০৮-০৫-২৬

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!