নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে: এমপি দিপু।Tnntv24

বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে: এমপি দিপু।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে: এমপি দিপু।Tnntv24
বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/
একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে
এগিয়ে নিতে পারে: এমপি দিপু।
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার।
একটি  শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এ কারণেই ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে  রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর নামে জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। ফলে গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, আবুসাদাত সায়েম,মুজিবুর রহমান ভুইয়া, মফিদুল ইসলাম   শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের শুভসূচনা ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!