নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন, কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি:Tnntv24
পূর্বাচলে বেড়াতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন! দুই বন্ধু গ্রেফতার।Tnntv24
Next
Prev

মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন। Tnntv24

মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন। Tnntv24

মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের

অভিযোগে সংবাদ সম্মেলন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে প্রকাশিত একটি অনলাইন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সীমা আক্তার নামের এক নারী। তিনি দাবি করেছেন, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
রবিবার ২৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়া হোসিয়ারি সমিতি বভনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সীমা আক্তার বলেন, গত ২৫ এপ্রিল প্রকাশিত এবং ২৬ এপ্রিল প্রচারিত জাগ নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের একটি প্রতিবেদনে জীবন রক্ষার্থে ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র।
তিনি বলেন, প্রতিবেদনে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আমার একটিই বিবাহ হয়েছে, দ্বিতীয় বা তৃতীয় কোনো বিয়ে হয়নি এবং আমার কোনো ছেলে সন্তান নেই। আমার তিনজন সন্তানই মেয়ে,তালফুজা জাহান পারুল, তাবাসুস জাহান শাহানাজ এবং স্মৃতি আক্তার,বলেন তিনি।
সীমা আক্তার অভিযোগ করেন, তার দুই মেয়ে মাদকাসক্ত অবস্থায় বিভ্রান্ত হয়ে কিছু কল্পিত অভিযোগ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, আড়াইহাজারের কিছু ব্যক্তি অনু ও তার স্ত্রী পারভীন তার মেয়েদের মাদকাসক্ত করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাদের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, আমার মেয়েদের ব্যবহার করে একটি মহল রাজনৈতিকভাবে মাননীয় সংসদ সদস্য ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্বামী গোলাম মোস্তফা (ডাক্তার), শাশুড়ি খোরশেদা খাতুন এবং ছোট মেয়ে স্মৃতি আক্তার।
সীমা আক্তার উক্ত অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে তার দুই মেয়ের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষে তিনি অনু ও পারভীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!