নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর পশ্চিম পাড়ে চারারগোপ এলাকার কাজ পরিদর্শন করলেন-এমপি ও সিটি প্রশাসক।Tnntv24
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24
রূপগঞ্জে মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অনুদান:Tnntv24
৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ  সমাবেশ:Tnntv24
ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে জাকির খানের প্রতিশ্রুতি।Tnntv24
রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ,৩ লাখ টাকার ক্ষতি:Tnntv24
শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান:Tnntv24
আদালতে সাক্ষ্য দেয়ার জেরে রূপগঞ্জে  বিচারপ্রার্থীকে চাপাতির কোপ, রক্তাক্ত জখম:Tnntv24
রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ফ্রি চিকিৎসা সেবা :Tnntv24
Next
Prev

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে
স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে  স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে  প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর)  সকালে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ মাছুমা আক্তার  বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার খাদুন এলাকার  মাছুমা আক্তারের পরিবারের সাথে একই এলাকার  মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া (৫০), মোঃ মাহতাবুল হক ভূঁইয়া (৪৮), নুর-ই তাসলিম (৪২),  নুর এ ফাহিম ওরফে রনি (৪১),  মোঃ হাবিব (৪৫),  মোঃ মাছুম খান (৪২) এবং মোঃ হাসান খান (৪০)-দের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধকে কেন্দ্র করে
  অজ্ঞাতনামা ৭/৮ জন সংঘবদ্ধ সন্ত্রাসীসহ একটি কালো রঙের হাইয়েস গাড়ি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-…) যোগে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে।
 সন্ত্রাসীরা বাড়িতে এসে  স্বামী মোঃ শাহ আলমকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে  পরিবারের লোকজনকে  বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় এবং সুযোগ পেলে মাজুমা আক্তারসহ তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।
পরবর্তীতে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চলে যায়। ঘটনাস্থলের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে দাবি জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!