নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ: কদম রসুল সেতুর পশ্চিম পাড়ে চারারগোপ এলাকার কাজ পরিদর্শন করলেন-এমপি ও সিটি প্রশাসক।Tnntv24
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি:Tnntv24
রূপগঞ্জে মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অনুদান:Tnntv24
৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ  সমাবেশ:Tnntv24
ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে জাকির খানের প্রতিশ্রুতি।Tnntv24
রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে নেওয়ার অভিযোগ,৩ লাখ টাকার ক্ষতি:Tnntv24
শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান:Tnntv24
আদালতে সাক্ষ্য দেয়ার জেরে রূপগঞ্জে  বিচারপ্রার্থীকে চাপাতির কোপ, রক্তাক্ত জখম:Tnntv24
রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ফ্রি চিকিৎসা সেবা :Tnntv24
Next
Prev

রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24

রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলা:Tnntv24
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে
যুবদল নেতার ওপর হামলা
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা রাসেলসহ তিনজনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের আংটি, হাতঘড়ি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগবেড় সিটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাসেল (৪৪) রূপগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, তিনি তাঁর ভাগিনা জসিম (৩৯) ও বন্ধু শামীম ভূঁইয়াকে (৪৯) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোলাকান্দাইলের উদ্দেশে যাচ্ছিলেন। বাগবেড় সিটি মার্কেটের সামনে পৌঁছালে সাব্বির (২৩), কামরুল (৪৫), সোহান (২৩), ইয়ামিন (২৪), জিহাদ (২৪) ও রাব্বিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।
অভিযোগে রাসেল দাবি করেন, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তাঁকে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে মারধর করা হয়। হামলায় তাঁর মাথা ও হাতে গুরুতর জখম হয়। তাঁর ভাগিনা জসিমকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় শামীম ভূঁইয়াও আহত হন।
রাসেলের অভিযোগ, হামলার একপর্যায়ে তাঁর হাত থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি ও ১৫ হাজার টাকা মূল্যের হাতঘড়ি নিয়ে যাওয়া হয়। এ ছাড়া জসিমের কাছে থাকা ড্রেজার ব্যবসার ১ লাখ টাকা এবং শামীমের ব্যবহৃত প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় রাসেল রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!