নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা:Tnntv24
নারায়ণগঞ্জে ১১ দলিয় ঐক্য’র সংবাদ সম্মেলন:লং মার্চের পথসভা শিমরাইল ট্রাক স্ট্যান্ডে।Tnntv24
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ:Tnntv24 
পিস্তল ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার:Tnntv24  
পূর্বাচলে চারদিন ব্যাপি ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন:Tnntv24
রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে  বাংলাদেশের গৌরবময় সাফল্য:Tnntv24
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া:Tnntv24
নারায়ণগঞ্জ: অগ্রিম হাজিরা তুলে দুই এসিল্যান্ডসহ ২০ ভূমিকর্মকর্তা-কর্মচারি শোকজের শিকার।Tnntv24
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির র‍্যালিতে হাতাহাতি।Tnntv24
বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অশ্লীল নৃত্য!৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ:Tnntv24

রূপগঞ্জে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অশ্লীল নৃত্য!৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অশ্লীল নৃত্য!৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ:Tnntv24

রূপগঞ্জে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অশ্লীল নৃত্য, ৩ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার দিনব্যপী অনুষ্ঠিত হলো কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।এসময় জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সীমানা প্রাচীর পুনো নির্মাণ, কমনরুম, ল্যাব, খেলাধূলার সরঞ্জামাধী সহ বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরে সংকট নিরসনের দাবি জানান শিক্ষার্থীরা। বিদ্যালয়ের বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ও বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে সুশিক্ষার পরিবেশ বজায় রাখার কথা জানান সংসদ সদস্য।

বিগত দিনে শিক্ষার্থীদের দিয়ে নৃত্য পরিবেশের কঠোর সমালোচনা করে সংসদ সদস্য বলেন, নৃত্যের নামে শিক্ষার্থীদের দিয়ে এমন কিছু করানো যাবেনা যার কারণে সবার কাছে শিক্ষার্থীদের মাথা নিচু করে থাকতে হয়।কিন্তু অতিথিরা অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার ২ ঘন্টার মধ্যেই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষ করে ২য় পর্বে শুরু হয় শিক্ষার্থীদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশ।

উপস্থিত দর্শনার্থীদের মোবাইলে ধারণ করা এসব ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছঁড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশ নিয়ে তুমুল সমালোচনার ঝড় তুলেন নেটিজনরা। বিষয়টির সুষ্ঠ তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষককে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারণ দর্শানোর নোটিশ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। আগামী তিন কর্মদিবসের মধ্যে এর সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করার নির্দেশ দেন তিনি।

তবে, স্থানীয়রা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও দায়িত্বের অবহেলার চিত্র বিদ্যমান। বিনোদনের নামে শিক্ষার্থীদের দিয়ে অশ্লীল- নৃত্য পরিবেশ শুধু সামাজিক জীবণে নয় বরং ব্যক্তি জীবণেও বিরুপ প্রভাব ফেলে। তাই এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম জানান, ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!