নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার

অভিযোগে বাড়ির মালিক গ্রেফতার

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকায় ভাড়াটিয়ার শিশু ধর্ষণ করার চেষ্টার অভিযোগে বাসা বাড়ির মালিক জজ মিয়াকে(৫৫) ২৩ জুলাই বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকার বাসা বাড়ির মালিক জজ মিয়ার বাসায় ভাড়ায় থেকে জনৈক দম্পতি স্থানীয় হারুন মোল্লা টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে চাকুরি করেন। গত ২০জুলাই রবিবার পিতা-মাতা তাদের কর্মস্থলে চলে যাওয়ার পর খালি বাড়িতে মেয়েটিকে জজ মিয়া তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জজ মিয়া পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল ২৩ জুলাই বুধবার মেয়েটির পিতা রবিউল খাঁ বাদী হয়ে গোলাকান্দাইল বিজয়নগর গ্রামের মোহর আলী প্রধানের ছেলে বাসা বাড়ির মালিক জজ মিয়াকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে জজ মিয়াকে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জজ মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!