নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

অচল নারায়ণগঞ্জ সচল করো’ অঙ্গিকার নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

অচল নারায়ণগঞ্জ সচল করো’ অঙ্গিকার নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

Facebook
WhatsApp
LinkedIn

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

যানযটের কারণে প্রায় অচল নারায়ণগঞ্জ শহরকে সচল করার লক্ষ্যে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এরই ধারবাহিকতায় রোববার (১ সেপ্টেম্বর) থেকে শহরের বিভিন্ন অবৈধ স্ট্যান্ড অপসারণ, রোড পারমিট ও ফিডনেস বিহীন গাড়ি চলাচল রোধ করার কার্যক্রম শুরু করেছে তারা। বিভিন্ন অবৈধ স্ট্যান্ডে গিয়ে পরিবহন চালকদের সাথে কথা বলে, তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার নেতৃত্বে একদল শিক্ষার্থীর এই অবৈধ স্ট্যান্ড অপসারণের কার্যক্রম চালায়। শিক্ষার্থীরা শহরের যানযট নিরসনে কর্মরত ট্রাফিক পুলিশের সাথে কথা বলে করণীয় বিষয় গুলো জেনে নেয়।

এসময় ট্রাফিক ইন্সপেক্টর করিম ছাত্রদের জানান, তারা সাধ্য মতো চেষ্টা করছেন, তবে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ একসাথে মিলে কাজ করলে এই সমস্যার সমাধান আরও দ্রুত কার্যকর হবে। তিনি আরো কিছু দিন তাদের সাথে কাজ করে সাহায্য করার কথা জানান।

শিক্ষার্থীরা নগরীর চাষাঢ়া শহীদ মিনারের পাশের অবৈধ সিএনজি স্ট্যান্ড, মহিলা কলেজ সংলগ্ন অবৈধ অটো স্ট্যান্ড, সুগন্ধা বেকারি সংলগ্ন অবৈধ অটো ও সিএনজি স্ট্যান্ড, খাজা সুপার মার্কেট সংলগ্ন অবৈধ লেগুনা স্ট্যান্ড, সমবায় মার্কেট সংলগ্ন অবৈধ সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সাথে কথা বলে বৈধ স্ট্যান্ডে থাকার ব্যবস্থা করেন। এসময় পুরো চাষাঢ়া জুড়ে শিক্ষার্থীরা মাইকিং করে।

শিক্ষার্থীরা নগরীতে চলাচলকৃত বিভিন্ন বাসের রুট পারর্মিট চেক করে। পরে ১নম্বর রেল গেট এলাকায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে রুট পারমিট বিহীন গাড়ি সড়কে না নামানোর জন্য অনুরোধ করে শিক্ষার্থীরা।

কার্যক্রম শেষে ফারহানা মানিক মুনা সাংবাদিকদের বলেন, আমরা স্থবির নারায়ণগঞ্জকে গতিশীল করতে চাই। আমরা বাস মালিকদের বলেছি, রুট পারমিট বিহীন গাড়ি যাতে সড়কে না নামায়। বর্তমানে সড়কের চেয়ে যানবাহনের সংখ্যা অনেক বেশি। এগুলোর মধ্যে বড় একটি অংশের রুট পারমিট ও ফিটনেস নাই। এরকম গাড়ি অবৈধ এসব গাড়ির জায়গা রাস্তায় না ডাম্পিং এ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!