নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

অপহরণের একদিন পর নারায়ণগঞ্জের ব্যবসায়ী সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

অপহরণের একদিন পর নারায়ণগঞ্জের ব্যবসায়ী সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অপহরণের একদিন পর নারায়ণগঞ্জের ব্যবসায়ী সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার।Nafiz Ashraf.Tnntv24

অপহরণের একদিন পর নারায়ণগঞ্জের

ব্যবসায়ী সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগকে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ।নারায়ণগঞ্জ থেকে অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রোববার (১ জুন) রাতে নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হন।

সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান তারা। এর একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ জানান, “আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে মারধর করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।”

তবে কে বা কারা তাকে অপহরণ করেছে, কিংবা কেন তাকে এত দূরে পটুয়াখালীতে রেখে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা। একজন ব্যবসায়িকে অপহরণ করে তার ওপর ভয়াবহ নির্যাতন চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!