নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

অপহরণ করে মুক্তিপণ দাবী, চক্রের নারী সদস্যসহ ৫ অপহরণকারী গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24

অপহরণ করে মুক্তিপণ দাবী, চক্রের নারী সদস্যসহ ৫ অপহরণকারী গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অপহরণ করে মুক্তিপণ দাবী, চক্রের নারী সদস্যসহ ৫ অপহরণকারী গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

অপহরণ করে  মুক্তিপণ দাবীর ৪ দিন পর চক্রের নারী সদস্যসহ ৫ জন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে নারায়ণগঞ্জের বন্দর থেকে উদ্ধার করেছে র‍্যাব-১১।
রবিবার ( ২০ অক্টোবর ) রাতে বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার ও উদ্ধার করে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর মোঃ অনাবিল ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো ইউনুস আলী (৩৪) মার্জিয়া বেগম (২৫) মোঃ হাসান
(২২) মোঃ নাজমুল (২৮) জহিরুল ইসলাম (৩২)তিনি বলেন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর গ্রামের মো: মইনুল করিমের ছোট ছেলে মো: রাহিম (১৮) প্রায় দুই মাস আগে কাজের সন্ধানে নারায়ণগঞ্জ
আসে।

নারায়ণগঞ্জের বন্দরে ইউনুস আলী (৩৪) নামের একজনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর তারা একত্রে কৃষি কাজে দিনমজুর হিসেবে কাজ শুরু করে। প্রায় দুই
মাস কাজের মজুরির জমা করা টাকা রাহিম নিজের কাছে রাখলে ইউনুস আলী সেই টাকা দাবি করে। মোঃ রাহিম দিতে না চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক
পর্যায়ে গত ১৫ অক্টোবর রাতে সাড়ে ১০ টার দিকে মোঃ রাহিম তার জমানো টাকা নিয়ে নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরের মদনপুর
বাস স্ট্যান্ড যায়। রাত ১১ টার দিকে মদনপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে অপহরণ চক্রের মূলহোতা ইউনুসসহ গ্রেফতারকৃতরা রাহিমকে অপহরণ করে বন্দর থানার আনন্দনগর
এলাকায় নিয়ে তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে আরো ৬০ হাজার টাকা দাবী করে। মুক্তিপণের
টাকার জন্য ইউনুস আলী রাহিম এর ব্যবহৃত মোবাইল থেকে তার বড় ভাই নাঈমকেফোন দিয়ে মুক্তিপণের টাকা নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে আসতে বলে।

মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় গ্রেফতারকৃতরা রাহিমকে এলোপাতারী মারধরকরে। পরে মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় অপহরণকারীরা ভিকটিমের ভাইকে ফোনে
ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরে ভিকটিমের বড় ভাই নাঈমসুনামগঞ্জ হতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে এই সংক্রান্তে
একটি সাধারণ ডায়রী করেন।

পরে ভিকটিমের বড় ভাই নাঈম অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ আইনগত সহায়তাপ্রাপ্তির জন্য অধিনায়ক, র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর কাছে লিখিত
আবেদনসহ সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত জিডির কপি প্রদান করেন। এরইপ্রেক্ষিতে রবিবার রাতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি
আভিযানিক দল বন্দর থানার আনন্দনগর বাইতুন নুর জামে মসজিদ এলাকা হতেবর্ণিত ভিকটিম ও আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক অপহরণ চক্রের মূলহোতা
ইউনুস আলীসহ অপহরণ চক্রের ৫ জন সদস্যদেরকে গ্রেফতার ও তাদের হেফাজত হতেঅপহৃত ভিকটিম রাহিমকে উদ্ধার করে। র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের টহল

টিমের সহায়তায় আসামীদের গ্রেফতার ও তাদের হেফাজত হতে ভিকটিম মোঃরাহিমকে উদ্ধারের পর ভিকটিমের বড় ভাই নাঈম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হাজির
হয়ে নিজে বাদী হয়ে এ সংক্রান্তে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!