নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর খোঁজখবর নিলেন মাসুদুজ্জামান:Nafiz Ashraf.Tnntv24

অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর খোঁজখবর নিলেন মাসুদুজ্জামান:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর খোঁজখবর নিলেন মাসুদুজ্জামান:Nafiz Ashraf.Tnntv24

অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর

খোঁজখবর নিলেন মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর খোঁজখবর নিলেন মাসুদুজ্জামান। নারায়ণগঞ্জের প্রবীণ বিএনপি নেতা জামালউদ্দিন কালু বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। তাকে দেখতে গিয়েছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থী, সাবেক যুবদল নেতা ওমডেল গ্রুপের কর্নধার শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

শনিবার (৫ জুলাই) বিকেলে দেওভোগে জামালউদ্দিন কালুর নিজ বাসভবনে গিয়ে দেখা করেন মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মাসুদুজ্জামান।

এ সময় তিনি বর্ষিয়ান বিএনপি নেতা জামালউদ্দিন কালুর শারীরিক অবস্থার খোঁজখবর করেন এবং তার পাশে সবসময় থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের মাসুদুজ্জামান মাসুদ বলেন, “উনি একজন বর্ষিয়ান নেতা, নারায়ানগঞ্জের একজন মুরুব্বি। উনি জেলা ও মহানগর বিএনপির একজন অভিভাবক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজে তাকে দেওভোগ ইউনিয়নের প্রেসিডেন্ট করে রাজনীতিতে প্রবেশ করিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে জানি যে, উনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। নারায়ণগঞ্জে ওনার বহু অনুসারী রয়েছে।”

তিনি আরও বলেন, “অল্প কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি এখন একজন এতিম মানুষ। ওনার কাছে এসে আমি ওনার মধ্যে আমার পিতাকে দেখতে পাই। ওনাকে দেখে আমার নিজের পিতাকে দেখার অনুভূতি হয়েছে।’

মাসুদুজ্জামান বলেন, “আমরা তার সুস্থতা কামনা করি এবং উনি সুস্থ হয়ে আবার সেই আগের মত রাজপথে নেতৃত্ব দিবেন সেই আশা করি। তিনি আমরা জন্য দোয়া করেছেন। তিনি আন্তরিকভাবে চান যে, আমি যাতে শহরে রাজনীতি করি। উনি অতীতে নারায়ণগঞ্জে অনেক নেতা তৈরি করেছেন। আমরাও তার অনুসারী ছিলাম। আমরা চাই, ওনার মাধ্যমে আরও গুণী নেতৃত্ব তৈরি হোক।”

এসময় উপস্থিত ছিলেন, জামালউদ্দিন কালুর স্ত্রী বিএনপির নেত্রী রাশিদা জামাল, সন্তান মহানগর যুবদলের সিনিয়র সদস্য রাফিউদ্দিন রিয়াদ, মেয়ের জামাতা শহর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রোমেলসহ পরিবারের অন্য সদস্যরা।

আরও উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমেদ, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, বিএনপি নেতা সরকার আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, সাবেক যুবদল নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আপন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!