নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে শত কোটি টাকার ক্ষতি। Nafiz Ashraf.Tnntv24

আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে শত কোটি টাকার ক্ষতি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে শত কোটি টাকার ক্ষতি। Nafiz Ashraf.Tnntv24

আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ শিল্প প্রতিষ্ঠানে

ভয়াবহ অগ্নিকান্ডে শত কোটি টাকার ক্ষতি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের নরসিংপুর এলাকায় আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নকান্ডে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।

বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুর এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ফতুল্লা এবং মন্ডলপাড়ার ৬টি ইউনিটে চেষ্টায় প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রিন্টিং মেশিনে ওভারহিট হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ শিল্প প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড

এসব তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৩টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফতুল্লা এবং মন্ডলপাড়ার ৫টি ইউনিটে প্রায় ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অগ্নিকান্ডের সূত্রপাত প্রিন্টিং মেশিনে ওভারহিট হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৫ কোটি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তদন্ত সাপেক্ষ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে মন্তব্য করেন তাঁরা।

ফায়র সার্ভিস সূত্রে জানা যায়, প্রিন্টিং মেশিন-১টি, ড্রাই লেমিনেশন মেশিন-১টি,কাটিং মেশিন-১টি,পাঞ্চ মেকিং মেশিন-২টি,রং বিভিন্ন ধরনের কেমিক্যাল বয়লার ও র মেটেরিয়াল ইত্যাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছে, বিকাল ৩টায় কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুর এলাকায়আইডিয়াল পাইভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরিতে, ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় একশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আমরা বিকাল ৪টায় খবর পেয়ে ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যাই। আমাদের ফায়ার সার্ভিসের ফতুল্লা এবং মন্ডলপাড়ার ৬টি ইউনিটে চেষ্টায় প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রিন্টিং মেশিনে ওভারহিট হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!