নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আইন উপদেষ্টা মনে করেন নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে।Nafiz Ashraf.Tnntv24

আইন উপদেষ্টা মনে করেন নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আইন উপদেষ্টা মনে করেন নতুন সংবিধান প্রণয়নে অনেক সময় লাগবে।Nafiz Ashraf.Tnntv24

আইন উপদেষ্টা মনে করেন নতুন সংবিধান

প্রণয়নে অনেক সময় লাগবে

Tnntv24.অনলাইন ডেক্স:

অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। তিনি বলেন, সংবিধান প্রণয়ন করে জাতীয় সংসদ। সংবিধান পরিসর নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে, ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে।

রবিবার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, সে সংসদ সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে। ৭২-এর সংবিধানের প্রয়োজনে সংশোধন করবে। যে গণপরিষদ যখন কাজ করবে, সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা দুই-তিন বছর লাগতে পারে। এই দুই-তিন বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করবো? এই দুই-তিন বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করতে থাকবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা– এই জিনিসগুলো জাতীয় সংসদ পরিবর্ত করতেই থাকবে।

জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ধরেই নিয়েছি, সবাই জুলাই সনদের ওপর অনেক কিছুতে একমত হবেন। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা যেতে পারে।

প্রধানমন্ত্রীর দুই মেয়াদে থাকা নিয়ে আফিস নজরুল বলেন, এটা জনপ্রিয় দাবি। আমারও দাবি। প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না, আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে। পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে বের করেন। প্রধানমন্ত্রী দুই মেয়াদ কোথাও নাই আসলে। ভারত বলেন, যুক্তরাজ্য বলেন কোথাও নাই। দুই মেয়াদ সমাধান না। সবচেয়ে গুরত্বপূর্ণ হলো, প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কমিয়ে নেওয়া।

উচ্চ কক্ষের ক্ষমতা নিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারেন। বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতি অসীম ক্ষমতা। তিনি দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।

উল্লেখ্য, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর আলোচনার আয়োজন করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!