নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আইভীকে বহনকারী পুলিশ জীপে দুর্বৃত্তদের হামলা,দুই পুলিশ আহত।Nafiz Ashraf.Tnntv24

আইভীকে বহনকারী পুলিশ জীপে দুর্বৃত্তদের হামলা,দুই পুলিশ আহত।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আইভীকে বহনকারী পুলিশ জীপে দুর্বৃত্তদের হামলা,দুই পুলিশ আহত।Nafiz Ashraf.Tnntv24

আইভীকে বহনকারী পুলিশ জীপে

দুর্বৃত্তদের হামলা,দুই পুলিশ আহত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে হামলা হয়েছে। দুর্বৃরা ওই গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েক জন আহত হয়েছে। শুক্রবার ( ৯ মে ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের গ্রীন্ডলেজ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইট-পাটকেলের আঘাতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ সদর মডেল থানার এক পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের দিকে নিতে দেখা যায় ওসি নাছিরউদ্দিন আহামদকে ৷ ওসি হাসপাতালে যাওয়ার পথে দুই পুলিশ সদস্যের আহত হওয়ার কথা জানান৷

 প্রত্যক্ষ দর্শিরা জানায়, মেয়র আইভীকে বহন করা গাড়িটি ছিল সামনের সারিতে এবং পেছনে তার সমর্থকরা মুক্তির দাবিতে মিছিল করছিলেন৷ মিছিলটি গ্রীন্ডলেজ ব্যাংকের মোড় অতিক্রম করার সময় আমলাপাড়া স্বর্ণপট্টির প্রবেশমুখ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য রাফি উদ্দিন রিয়াদের নেতৃত্বে একদল যুবক ইট-পাটকেল ছুড়তে থাকে৷

এ সময় দু’টি হাতবোমা বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ দ্রুত বেগে গাড়ি চালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইভীকে নিয়ে যায়। হামলাকারীদের দলটি পরে শহরে ঝটিকা মিছিল করে এবং আওয়ামী লীগ ও আইভীর বিরুদ্ধে স্লোগান দেয় ৷

এসপি অফিসের গেটে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, তারা ছিলেন সামনের দিকের গাড়িতে৷ পেছনের দিকের হামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন ৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!