নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

আওয়ামী লীগ নেতা রঙধনু’র চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। Nafiz Ashraf. Tnntv24

আওয়ামী লীগ নেতা রঙধনু’র চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী লীগ নেতা রঙধনু’র চেয়ারম্যান রফিকের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। Nafiz Ashraf. Tnntv24

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা, কায়েত পাড়া ইউপি চেয়ারম্যান ও রঙধনু গ্রুপের চেয়ারম্যান  রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রোববার ( ২০ অক্টোবর ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এর আগে দুদকের উপপরিচালক নূর-ই-আলম রংধনু গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, রফিকুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আগে কেনা জমি বন্ধক দিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা থেকে ২৭০ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান রয়েছে।

অনুসন্ধানকালে জানা গেছে, রফিকুল ইসলাম যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে চলে যেতে পারেন। অনুসন্ধানকালে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা কঠিন হবে বলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জে জমি দখল, হত্যা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!