নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আওয়ামী লীগ সভাপতি শামসুল ইসলাম গ্রেপ্তার : Nafiz Ashraf. Tnntv24

আওয়ামী লীগ সভাপতি শামসুল ইসলাম গ্রেপ্তার : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আওয়ামী লীগ সভাপতি শামসুল ইসলাম গ্রেপ্তার : Nafiz Ashraf. Tnntv24

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ

সভাপতি শামসুল ইসলাম গ্রেপ্তার

Tnntv24. নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক৷

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল ইসলাম গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, বান্দরবানের লামায় যাওয়ার পথে রবিবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা একটি গাড়িতে  ‘হামলা’ হওয়ার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যদিও   ‘ছিনতাইকারীদের কবলে’ পড়েছিল বলে জানিয়েছে পুলিশ। ধারালো অস্ত্রের মুখে গাড়িতে থাকা ছাত্রনেতাদের মোবাইল ও মানিব্যাগও লুট করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!