নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

আজমেরী ওসমানের দুই সহযোগী সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

আজমেরী ওসমানের দুই সহযোগী সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আজমেরী ওসমানের দুই সহযোগী সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

আজমেরী ওসমানের দুই সহযোগী

সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ মে) রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এনসিসির ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই এলাকার সজীব রায় (২৩)। তারা উভয়ে আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসী তৎপরতাসহ নানা অপরাধে জড়িত ছিলো বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস রাতের রাউন্ড ডিউটিতে থাকাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে পুলিশের দিকে অস্ত্র তাক করে গুলি ছোড়ার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।

আটকদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি দেশি না বিদেশি, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি শাহিনূর আলম।

তিনি আরও বলেন, আটক দুজন খানপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আমাদের থানায় অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত দুটি মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!