নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আড়াইহাজারের স্বপন চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে । Nafiz Ashraf. Tnntv24

আড়াইহাজারের স্বপন চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে । Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারের স্বপন চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে । Nafiz Ashraf. Tnntv24

আড়াইহাজারের সাবেক চেয়ারম্যান স্বপন

৫ দিনের রিমান্ডে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলা ও বৃদ্ধ আব্দুর রহমান হত্যা মামলায়,

আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে ৫ দিনের  পুলিশি রিমান্ডে দিয়েছে  আদালত।

এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

 

বুধবার (১৩ নভেম্বর) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথীর আদালতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

মামলার বিবরণে জানা যায়, গত ২২ জুলাই বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কাজীবাড়ি এলাকায় বৈষম্যবরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। সে সময় তাদের আন্দোলন পণ্ড করতে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক সশস্ত্র লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় ফতুল্লা থানার কুতুবপুর ইউনয়নের ভুইগড় কাজীবাড়ি সিকদার পাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ভুইগড় এলাকার বাসিন্দা ও মৃত হাসান দেওয়ানের ছেলে বৃদ্ধ আব্দুর রহমান (৬৬)। এ ঘটনায় নিহত আব্দুর রহমানের ছেলে ফয়সাল বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!