নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার ৬ আসামি ও আ.লীগের চেয়ারম্যান প্রকাশ্যে  প্রশাসনের সভায়! বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ।Tnntv24

আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার ৬ আসামি ও আ.লীগের চেয়ারম্যান প্রকাশ্যে  প্রশাসনের সভায়! বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার ৬ আসামি ও আ.লীগের চেয়ারম্যান প্রকাশ্যে  প্রশাসনের সভায়! বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ।Tnntv24

আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা
মামলার ৬ আসামি ও আ.লীগের
চেয়ারম্যান প্রকাশ্যে 
প্রশাসনের সভায়!
বিএনপির মধ্যে তীব্র ক্ষোভ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি হয়েও দাপটের সাথে সরকারি সভায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার
ছয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা।

বুধবার (৬ মে) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় সভায় তাদের সরব উপস্থিতি দেখা যায়। নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের মাঝে তীব্র
ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ভিন্ন কথা বলছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও ) মো: আসাদুর রহমান । তিনি বলেন, মাসিক সমন্বয় বা আইনশৃংখলা
কমিটির সভায় চেয়ারম্যানরা অংশ নেয়নি। আজ বুধবার উপজেলা প্রশাসনের কার্যালয়ে পরপর একই হল রুমে চারটি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর পাইলটিং প্রকল্প হচ্ছে জন্ম মৃত্যৃুর সদন দ্রুত সময়ের মধ্যে প্রদান নিশ্চিত করন। এ কারনে ইউনিয়ন পরিষদের সচিবদের অনুরোধে সর্বশেষ মিটিংয়ে চেয়ারম্যানদের ডাকা

হয়েছিলো। তাদের পাইলট প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে। এটি রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী কোন চেয়ারম্যান ছিলো কিনা
আমার জানা নেই। মামলা থাকেল পুলিশসহ আইনশৃংখলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তারা বাইরে অপেক্ষা করলেওপরবর্তীতে মাসিক সমন্বয় সভায়
সরাসরি অংশগ্রহণ করেন। গত প্রায় দুই বছর ধরে পলাতক থাকার পর আসামিদের এভাবে প্রকাশ্যে সরকারি কার্যক্রমে অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক
অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

সভায় উপস্থিত হাইজাদী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী হোসেন, বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উচিতপুরা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, খাগকান্দা
ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
আমান উল্লাহ আমান , কালাপাহাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ফয়জুল হক ডালিম ।

জানা যায়, এই ছয়জন চেয়ারম্যানই আড়াইহাজারের সাবেক আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলো এই ছয় চেয়ারম্যান। বিগত ১ বছর এই চেয়ারম্যানদের হাতে জিন্মি ছিলো এলাকার মানুষ। টেন্ডার নিয়ন্ত্রনসহ সকল অপকর্মের সাথে জড়িত
ছিলো এসব চেয়ারম্যানরা। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

আইনি অবস্থানের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তদের মধ্যে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল হক ডালিম দুইবার কারাবরণের পর
বর্তমানে জামিনে আছে বলে জানাগেছে। বাকি পাঁচজন চেয়ারম্যানের কোনো জামিন নেই। জামিন না থাকা সত্ত্বেও তারা হত্যা মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘুরে
বেড়াচ্ছেন এবং সরকারি সভায় অংশ নিচ্ছেন, যা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, আড়াইহাজার উপজেলায় মোট ১০টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও রহস্যজনকভাবে বাকি ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয়
চেয়ারম্যানরাই স্বপদে বহাল রয়েছেন। কেন অন্যদের মতো এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক অস্পষ্টতা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, হত্যা মামলার আসামিরা যেখানে আইনি প্রক্রিয়ায় থাকার কথা, সেখানে তারা সরকারি সুযোগ- সুবিধা গ্রহণ ও নীতিনির্ধারণী সভায় উপস্থিত থেকে প্রশাসনিক
কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। এই পরিস্থিতি সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে  প্রশ্নবিদ্ধ করছে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়া জানান, বিষয়টি আমার জানানেই। মাসিক সভায় আমি উপস্থিত ছিলাম না। আমি আইনশৃংখলা
কমিটির সভায় ছিলাম। মাসিক সভায় আমি থাকলে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী চেয়ারম্যানদের পুলিশের হাতে তুলে দিতাম বলে মন্তব্য করেন। তিনি ক্ষোভ
প্রকাশ বলেন, ছাত্রহত্য্যার দাগ না শুকাতেই আওয়ামীলীগ চেয়ারম্যানদের পুর্ণবাসন কোন অবস্থাতেই মেনে নেয়া যায়না। এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহবায়ক
যুবাইর সরদার জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যারা নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা করা বিষয়টি
ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার একটি প্রক্রিয়া বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টি এই কর্মকান্ডের নিন্দা জানাই। যারা নৌকা প্রতিকে নির্বাচিত হয়েছে তাদের কোন ভাবেই
এসসিপি মেনে নিবেনা।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামীরা উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে মিটিং করেছে
বিষয়টি আমার জানানেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। এছাড়া এই থানায় যোগদানের পর থেকে আওয়ামীলীগ আমলে চেয়াম্যানদের
আমি চিনি-না। কেউ আমাকে তাদের সম্পর্কে কোন ইনফম করেনি। ছয় চেয়ারম্যানের নাম সার্চ করে দেখছি তাদের নামে কি কি মামলা আছে। তবে চেয়াম্যান বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা
থাকলে অব্যশ্যাই তাদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!