নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

আলহাজ্ব আলী নূর এর সমাধি সম্পন্ন বাবা মা”য়ের পাশে। Nafiz Ashraf.Tnntv24

আলহাজ্ব আলী নূর এর সমাধি সম্পন্ন বাবা মা”য়ের পাশে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আলহাজ্ব আলী নূর এর সমাধি সম্পন্ন বাবা মা”য়ের পাশে। Nafiz Ashraf.Tnntv24

নরায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তি

আলহাজ্ব আলী নূর এর

সমাধি সম্পন্ন বাবা মা”য়ের পাশে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের বাবা বিশিষ্ঠজন আলহাজ্ব আলী নূর এর জানাজার নামাজ শেষে মাসদাইর কবরস্থানে সমাধি সম্পন্ন হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাদ আসর তল্লা বড় মসজিদে জানাজার নামাজে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

বাবার জানাজার পূর্বে কথা বলছেন পুত্র মাসুদ

এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ফজলুল হক রুমন রেজা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নূরুল হুদা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সহসভাপতি কুতুবউদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল হক প্রমুখ।

জানাজা শেষে তাঁকে মাসদাইর সিটি কর্পোরেশন কবরস্থানে বাবা-মা’য়ের কবরের পাশে দাফন সম্পন্ন হয়। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার তল্লা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন আলহাজ্ব আলী নূর।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

মরহুম আলী নূর সমবায় কো-অপারেটিভ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রেখেছিলেন। তল্লা বড় মসজিদএর সভাপতি, সমবায় মার্কেটের চেয়ারম্যান ও তল্লা সাধারণ পাঠাগারের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিজীবনে দানশীল আলী নূর বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!