নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

আসন্ন ঈদে নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল। Nafiz Ashraf.Tnntv24

আসন্ন ঈদে নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আসন্ন ঈদে নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল। Nafiz Ashraf.Tnntv24

আসন্ন ঈদে নৌযানে অতিরিক্ত

ভাড়া নিলে রুট পারমিট বাতিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ঈদযাত্রায় নৌপথে বাড়তি ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  তিনি বলেন, দায়ী ব্যক্তিদের শুধু জরিমানাই করা হবে না, রুট পারমিটও বাতিল করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌচলাচল এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়ে ওই সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক লঞ্চের নির্ধারিত স্থানে সরকার থেকে নির্ধারিত ভাড়ার রেট চার্ট দেখাতে হবে। না হলে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায়ই অভিযোগ শোনা যায়, ঈদের সময় যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার বাইরে প্রায় দেড়-দুই গুণ বেশি ভাড়া আদায় করা হয়। আসন্ন ঈদে এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সদরঘাট বা অন্যান্য ঘাটে যাদের ইজারা দেওয়া হয়েছে, তারা যাত্রীদের কোনও ধরনের হয়রানি করতে পারবেন না। কোনও অতিরিক্ত চার্জ আদায় করতে পারবেন না। বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।’ এ সময় উপদেষ্টা যেসব জলযানের ফিটনেস নেই তাদের অবিলম্বে ফিটনেস সনদ নেওয়ার আহ্বান জানান।

নৌযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাতে চলাচলকারী লঞ্চে আনসার সদস্য নিযুক্ত করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘রাতে চলাচলকারী দূরপাল্লাগামী লঞ্চগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চার জন করে আনসার সদস্য নিয়োগের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে কোনও দুর্ঘটনা ঘটলে মালিকপক্ষ দায়ী থাকবে। লঞ্চে বা ফেরিঘাটে কর্মরত স্টাফদের নির্ধারিত ইউনিফর্ম এবং আইডি কার্ড থাকতে হবে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদীসহ অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে কোস্ট গার্ড, নৌ পুলিশের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল থাকবে।’

১৫ রমজান হতে ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কোনোভাবেই রাস্তার ওপরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা যাবে না। সংশ্লিষ্ট পুলিশ বাহিনী বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে। প্রয়োজনে রেকার দিয়ে অভিযুক্ত বাসগুলোকে সড়িয়ে দিতে হবে।’ ঈদযাত্রার প্রস্তুতি দেখতে উপদেষ্টা সদরঘাটসহ নৌরুটের বিভিন্ন স্পটে আকস্মিক পরিদর্শনে যাবেন বলে সাংবাদিকদের জানান।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দফতর বা সংস্থার প্রধান, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!