নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি

আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Tnntv24.নাজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে সেটি বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত গিয়ে আবারো শহীদ মিনারে এসে শেষ হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা।

এর আগে, সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের তালিকা এখনো তৈরি না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, জেলা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জে আন্দোলন করতে গিয়ে যারা আহত-নিহত হয়েছে তাদের একটি পুর্নাঙ্গ তালিকা তৈরি করুন। তবে এক মাস অতিবাহিত হলেও এখনো কোন তালিকা তৈরি করেনি জেলা প্রশাসন। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই তালিকা প্রস্তত করুন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!