নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

ঈদের আগে ৩৬ নারী ফুটবলার বেতন পেলেন না। Nafiz Ashraf.Tnntv24

ঈদের আগে ৩৬ নারী ফুটবলার বেতন পেলেন না। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঈদের আগে ৩৬ নারী ফুটবলার বেতন পেলেন না। Nafiz Ashraf.Tnntv24

ঈদের আগে ৩৬ নারী ফুটবলার

বেতন পেলেন না

Tnntv24.প্রতিনিধি খেলাধূলা:

দরোজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এখনো জাতীয় দলের চুক্তিভুক্ত ৩৬ নারী ফুটবলার তাদের বেতন পেলেন না। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। তাই শেষ দিন পর্যন্ত বেতন না পাওয়ায় ঈদের আগে আর বেতন পাওয়ার সম্ভাবনা নেই আফঈদাদের।

ছবি সংগৃহিত

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

যেই নারী ফুটবলাররা দেশকে টানা দুবার দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠ মুকুট সাফ এনে দিয়েছে। যেই ফুটবলাররা দেশকে আনন্দে ভাসিয়েছে। সেই তারাই এবার বঞ্চিত হলো ঈদের খুশি থেকে।

নারী ফুটবলাররা বেতন না পাওয়ার কারণ হিসেবে ইমরান হোসেন বলেন, চুক্তির পর তাদের ব্যাংকে হিসাব খুলতে বলা হয়েছিল। অনেকে হিসাব খোলেনি। তাই আমরা তাদের সম্মানি দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসঙ্গে দেওয়া হবে।

গত ১০ ফেব্রুয়ারি ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে। সাবিনা-কৃষ্ণারা ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় তারা চুক্তি করেননি। আফঈদাদের পাশাপাশি বাফুফে উঠতি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে। সেই চুক্তির এক মাস পার হলেও ঈদের আগে তারা বেতন পাননি।

সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেই পুরস্কারের অর্থ ফেডারেশন কর্তাদেরই দেওয়ার কথা। সাড়ে চার মাস পেরিয়ে গেলেও ফেডারেশন কর্তারা সেটা দিতে যেন ভুলে গেছেন।

ফুটবলাররা বেতন না পেলেও বাফুফের স্টাফরা বেতন-বোনাস পেয়েছেন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!