নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফেটেছে তিতাসের পাইপলাইন,গ্যাস সরবরাহ ব্যাহত, বাড়িঘরে গ্যাস না থাকার ভোগান্তি:Nafiz Ashraf.Tnntv24

উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফেটেছে তিতাসের পাইপলাইন,গ্যাস সরবরাহ ব্যাহত, বাড়িঘরে গ্যাস না থাকার ভোগান্তি:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফেটেছে তিতাসের পাইপলাইন,গ্যাস সরবরাহ ব্যাহত, বাড়িঘরে গ্যাস না থাকার ভোগান্তি:Nafiz Ashraf.Tnntv24

উড়াল সড়কের কাজ করতে গিয়ে ফেটেছে তিতাসের পাইপলাইন,

গ্যাস সরবরাহ ব্যাহত, বাড়িঘরে গ্যাস না থাকার ভোগান্তি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাস গ্যাস সরবরাহ পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

শনিবার বিকেলে উড়াল সড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক মামুনুর রশীদ।

তিনি বলেন, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।

“শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।” এ মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।

এদিকে গ্যাস লাইনের কাজ করার কারনে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলসহ নারায়ণগঞ্জ শহরের বেশীরভাগ বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাসার গৃহীনিদের রান্নাবান্না করতে গিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক পরিবার হোটেল রেস্তরো থেকে খাবার কিনে খাচ্ছে ।

এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। একইসঙ্গে গ্যাসের উপর নির্ভর শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!