নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

এই মাটি এখন চায় ইসলামের নীতি ও আদর্শের শাসক-চরমোনাই পীর। Nafiz Ashraf.Tnntv24

এই মাটি এখন চায় ইসলামের নীতি ও আদর্শের শাসক-চরমোনাই পীর। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এই মাটি এখন চায় ইসলামের নীতি ও আদর্শের শাসক-চরমোনাই পীর। Nafiz Ashraf.Tnntv24

এই মাটি এখন চায় ইসলামের নীতি ও

আদর্শের শাসক-চরমোনাই পীর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে বাংলাদেশের মাটিতে আর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখতে চায় না। এই মাটি এখন চায় ইসলামের নীতি ও আদর্শের শাসক।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নগরীর ডিআইটি এলাকাল জেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আর চাঁদাবাজ ও খুনিদের সহযোগী হব না। এই দেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। সামনে নির্বাচন। আমরা চাই রাষ্ট্র সংস্কার, দৃশ্যমান বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। কেউ যদি এই পদ্ধতির বাইরে কোনো চিন্তা করেন, তাকে দেশপ্রেমিক বলা যাবে না।

চরমোনাই পীর জানান, গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় আমাদের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছেন। এমনকি কয়েকজন হিন্দু দাদাও এসে বলেছেন—ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাদের জানমাল রক্ষা করেছেন।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ৫ আগস্টের পরে এখনো যারা ক্ষমতার আশায় অশান্তি জিইয়ে রেখেছেন, তাদের উদ্দেশে বলি—আমরা রাজপথ ছেড়ে যাইনি। যদি খুন-চাঁদাবাজি বন্ধ না করেন, তবে চাঁদাবাজদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব।

দেশের বর্তমান ও অতীত শাসকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। কিন্তু বিশেষ করে গত ৫৩ বছর ধরে যারা দেশ চালিয়েছে, তাদের আমলে আমরা পাঁচবার দুর্নীতিতে প্রথম হয়েছি। দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। ৫ আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার মা সন্তান হারিয়েছেন, কেউ কেউ চিরতরে অন্ধ ও পঙ্গু হয়েছেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, খেলাফত মজলিসের মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মাঈনুল আহমাদ ও বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার।

মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আজ যারা বলছেন এতদিন ইসলামী আন্দোলন কোথায় ছিল, তাদের বলছি—গত ১৬ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলাম। ৫ আগস্টের পরে যখন আমরা জনগণকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিলাম, তখন কেউ কেউ রাস্তা, মাঠ দখল করে নিয়েছেন। তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস আমরা দেখছি। আমরা সত্য ও ন্যায়ের কথা বলেই যাব, গায়ে লাগলে লাগুক।”

এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল হক এবং মহানগর যুব আন্দোলনের সভাপতি এইচ এম রবিউল ইসলাম।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!