নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা:Tnntv24
ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। Tnntv24
এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ।Tnntv24
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক বিক্ষোভ:১১ দফা দাবিতে ৭ ঘন্টা সড়ক অবরোধ করে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা।Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া সড়ক হকারদের দখলে,দেখার যেন  কেউ নেই :Tnntv24
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের কন্যা মুনা।Tnntv24
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত।Tnntv24
সরকারী সেচ খাল ভরাট করে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ:Tnntv24
রূপগঞ্জে নগরপাড়া বাজার থেকে খালপাড় পর্যন্ত রাস্তা মাত্র এক মাসের ব্যবধানে রাস্তার বিভিন্ন জায়গা ধসে পড়েছে।Tnntv24
Next
Prev

এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ।Tnntv24

এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ।Tnntv24

এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা

নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক লক্ষ্য, তা নারায়ণগঞ্জেও বাস্তবায়ন করতে চাই।”

শনিবার (২৫ জুলাই) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে ফতুল্লা থানা কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রাজীব বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে চান। আমরাও নারায়ণগঞ্জকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। যেহেতু নারায়ণগঞ্জেই আমাদের বসবাস ও বেড়ে ওঠা, তাই সবার আগে আমাদের কাছে নারায়ণগঞ্জ। সেই লক্ষ্যেই ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত করবো, ইনশাআল্লাহ।”

“নারায়ণগঞ্জের বদনামের কথা অনেকেই বলে থাকেন। আগামী দিনে বিএনপির প্রত্যেকটি সৈনিকের কর্মকাণ্ড রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। সেই দৃষ্টান্ত স্থাপনে নারায়ণগঞ্জ থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই,” যোগ করেন তিনি।

শ্রমিক দলের নেতাদের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “যারা এখানে শ্রমিক দলের নেতৃত্ব দিয়েছেন, তারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ অতিক্রম করেছেন। বিভিন্ন আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজপথে নিজেদের দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ও দেশের মানুষের স্বার্থে বিএনপি সবসময় আপোষহীন ছিল। দেশের মানুষের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, সেটি আরও শক্তিশালী করতে দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাহলে বিএনপির বিরুদ্ধে পরিচালিত কোনো প্রোপাগান্ডাই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না।”

ফতুল্লা থানা কৃষকদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দুর্যোগ ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি আপনারা করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে আমরা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তারেক রহমান যেভাবে মানুষের বিশ্বাস অর্জন করেছেন, তেমনি আমরাও নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের জন্য নিবেদিত থেকে কাজ করে যেতে চাই।”

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া , মামুনুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্যসচিব মীর হোসেন কামাল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক সভাপতি মাসুদ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!