নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতা জনপ্রতিনিধি হলে ব্যবস্থা: ডিবি প্রধান হারুন

কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতা জনপ্রতিনিধি হলে ব্যবস্থা: ডিবি প্রধান হারুন

Facebook
WhatsApp
LinkedIn
কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতা জনপ্রতিনিধি হলে ব্যবস্থা: ডিবি প্রধান হারুন
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয় দাতা ও সহায়তা করলে সিটি কাউন্সিলর হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর ডিবি প্রধান হারুন এসব কথা বলেন।
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ জানান, রাজধানীর ওয়ারী এবং গুলশান বিভাগে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করেছে তাদের অধিকাংশের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা তুরাগ, বাটারা, বাড্ডা, যাত্রাবাড়ি ও ৩০০ ফিটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় টার্গেট করা ব্যাক্তিদের ইভটিজিং কিংবা কোন কোন সময় ধাক্কা দেয়ার ছলে উত্ত্যক্ত করত। এরপর তারা নারীদের স্বর্ণালংকারসহ টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে যেত। তারা ছিনতাই, চাঁদাবাজি ও চুরির সাথে জড়িত।
ডিবি প্রধান আরো বলেন, এসব কিশোর গ্যাং সদস্যরা মাদক কারবারের সাথেও জড়িত রয়েছে। গ্রেফতারকৃত গ্যাং সদস্যরা তাদের কিছু বড় ভাইয়ের কথা জানিয়েছে। বড় ভাইদের ও গ্রেফতার করা হবে। পুলিশের এক প্রতিবেদনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের অন্তত ২১ জন উন্সিলরের বিরুদ্ধে কিশোর গ্যাং সদস্যদের আশ্রয়-পশ্রয় দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে গ্রেফতারকৃতরা সাবেক ও বর্তমান কিছু কাউন্সিলরের নাম বলেছে। এটি তদন্ত করা হচ্ছে। তদন্তে কোন কাউন্সিলরের নাম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!