নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

কেন্দ্রীয় বিজয় মিছিলে মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শোডাউন। NafizAshraf.Tnntv24

কেন্দ্রীয় বিজয় মিছিলে মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শোডাউন। NafizAshraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কেন্দ্রীয় বিজয় মিছিলে মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শোডাউন। NafizAshraf.Tnntv24

কেন্দ্রীয় বিজয় মিছিলে মামুন মাহমুদের নেতৃত্বে

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শোডাউন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা রাজধানীর নটর ডেম কলেজের সামনে জড়ো হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান নেন। এসময় তাদের অনেকের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় রাজপথে থেকেছি। বিএনপির নেতাকর্মীরা কেবলমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বারবার নিপীড়নের শিকার হয়েছেন। আমাদের আনন্দ অন্য কোথাও নয়, গণতন্ত্র ফিরে আসার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই।

তিনি আরও বলেন, “আমরা বুকের রক্ত দিয়েছি, মামলা-হামলা-জেল-জুলুম সহ্য করেছি। সেই ত্যাগের বিনিময়েই আজ গণতন্ত্র ফিরে এসেছে। এই ফিরে পাওয়ার মুহূর্তেই আমরা উপস্থিত হয়েছি এবং বিজয়ের মিছিল করছি। এই বিজয় মিছিল চলবে ততদিন, যতদিন পর্যন্ত প্রকৃত জনগণের বিজয় নিশ্চিত না হয়।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিজয় র‌্যালিতে অংশ নেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও শরিফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ূন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!