নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ক্রীড়াঙ্গন অবহেলিত হওয়ায় কিশোররা বিপথগামী হয়েছে। Nafiz Ashraf. Tnntv24

ক্রীড়াঙ্গন অবহেলিত হওয়ায় কিশোররা বিপথগামী হয়েছে। Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ক্রীড়াঙ্গন অবহেলিত হওয়ায় কিশোররা বিপথগামী হয়েছে। Nafiz Ashraf. Tnntv24

ক্রীড়াঙ্গন অবহেলিত হওয়ায় কিশোররা বিপথগামী হয়েছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গত ১৫ বছর নারায়ণগঞ্জের ক্রীড়া জগত চরম অবহেলার শিকার হয়েছে। কিশোরদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। ক্রীড়াঙ্গন অবহেলিত হওয়ায় কিশোর গ্যাং তৈরি হয়েছে। কিশোররা বিপথগামী  হয়েছে। তাদের গায়ে ‘কিশোর গ্যাং’ ট্যাগ লেগেছে। এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান বলেছেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর ইসদাইর এলাকায় অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে ‘চব্বিশের শহীদ স্মৃতি একাডেমী কাপ অনুর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ক্রীড়া সংগঠক ও বিশিষ্ঠ শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করবো। ক্রীড়াঙ্গনের কোনো বিভক্তি নারায়ণগঞ্জে দেখতে চাই না। শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকান্ডে যাতে ব্যস্ত থাকতে পারে, অপরাধ কর্মকান্ড থেকে যাতে দূরে থাকতে পারে সে ব্যবস্থা করে দেবো। কিশোরদের বিপথে যেতে দেবো না।’

 

অনুষ্ঠানে সাবেক জাতীয় ফুটবলার ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সম্রাট হোসেন এমিলির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, খলিলুর রহমান দোলন, আজমল হোসেন বিদ্যুৎ, ওয়ালী ফয়সাল, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারহানা মানিক মুনা প্রমুখ।

মোট ১৮টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ নির্ধারিত হবে।

সোমবার নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী ও কাশীপুর ফুটবল একাডেমীর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল আড়াইটা থেকে দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!