নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

গণঅনশনে কাকরাইল উত্তাল করে তুলছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা।Nafiz Ashraf.Tnntv24

গণঅনশনে কাকরাইল উত্তাল করে তুলছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গণঅনশনে কাকরাইল উত্তাল করে তুলছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা।Nafiz Ashraf.Tnntv24

গণঅনশনে কাকরাইল উত্তাল করে

তুলছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা

Tnntv24.অনলাইন ডেক্স:

গণঅনশনে কাকরাইল উত্তাল করে তুলছে জবি শিক্ষক-শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনে জড়ো হয়েছেন । এ সময় তারা বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা ও স্লোগানে কাকরাইল মোড় মাতিয়ে রাখে।

শুক্রবার বিকাল থেকে কাকরাইল মোড়ে গণঅনশনে অংশ নিতে জড়ো হন জবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। যমুনা অভিমুখে এই গণঅনশন কর্মসূচিতে শিক্ষার্থীরা অবস্থান করেন।

এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করেন- ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’, ‘রক্ত লাগলে রক্ত নে, হল আমার অধিকার’, ‘জবিয়ান আসছে, রাজপথ কাঁপছে’, ‘বৈষম্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যে হাত ছাত্র মারে, সে হাত ভেঙে দাও’, ‘ভুজুংভাজুং বুঝি না, আইসা পড়ছি যমুনা’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’ ইত্যাদি। এছাড়া জায়গায় জায়গায় বিভিন্ন গান-কবিতাও পরিবেশন করতে দেখা যায় তাদের।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চার দফা হলো- আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনোরকম কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিচারের আওতায় আনতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!