নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

 গাজীপুরে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন। Nafiz Ashraf.Tnntv24

 গাজীপুরে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
 গাজীপুরে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন। Nafiz Ashraf.Tnntv24

গাজীপুরে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের

পাওয়ার কার বগিতে আগুন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

মহুয়া কমিউটার চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের কাছে মোহনগঞ্জ যাচ্ছিল ওই ট্রেনটি । বৃহস্পতিবার (৩ এপ্রিয় ) বেলা ১১টা ৫ মিনিটে চলন্ত ট্রেনে এ আগুনের ঘটনা ঘটে।

কমিউটার ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন জ্বলছে

মাওনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর স্টেশনে প্রবেশের আগেই ট্রেনের পাওয়ার কার থেকে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে চেষ্টা চলছে।’

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, ‘মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!