নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

গাজী গ্রুপের ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক: Nafiz Ashraf.Tnntv24

গাজী গ্রুপের ৪০০ কোটি টাকার সম্পদ ক্রোক: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী আরো দুই হত্যা মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ডে

গাজী গ্রুপের ৪০০ কোটি

টাকার সম্পদ ক্রোক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকাধীন গাজী গ্রুপের রূপগঞ্জের প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

সংস্থাটি জানায়, সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৮ জুলাই এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, আন্ডার ইনভয়েস-ওভার ইনভয়েস ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন গোলাম দস্তগীর গাজী। এই অভিযোগে তার নামে থাকা ও ব্যবহৃত সম্পত্তিগুলো ক্রোক করা হয়েছে।

ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে ৪ হাজার ৮৮০ শতাংশ জমি, যার দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এ জমির ওপর গড়ে উঠেছে গাজী টায়ারসহ বিভিন্ন অবকাঠামো ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।

সিআইডি আরও জানায়, অনুসন্ধানে দেখা গেছে, এই সম্পত্তিগুলো ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জিত হয়েছে। গোলাম দস্তগীর গাজী ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং ও বিদেশে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!