নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

গিয়াসউদ্দিন চাইলেন মান্নানের মনোনয়ন বাতিল:Nafiz Ashraf.Tnntv24

গিয়াসউদ্দিন চাইলেন মান্নানের মনোনয়ন বাতিল:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হলফ নামা: মুহাম্মদ গিয়াসউদ্দিনের আয় বৃদ্ধি পেলেও সম্পদ কমেছে,বেড়েছে দায়। Nafiz Ashraf.Tnntv24

গিয়াসউদ্দিন চাইলেন

মান্নানের মনোনয়ন বাতিল

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ( সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ ) বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শুক্রবার ( ৯ জানুয়ারি )ঢাকায় নির্বাচন কমিশনে তিনি এ আপিল করেন। আগামী ১৯ জানুয়ারী আপীল শুনানীর দিন ধার্য করা হয়েছে।

বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের আপিল আবেদনে মুহাম্মদ গিয়াসউদ্দিন উল্লেখ করেছেন,নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পত্রের সাথে দাখিল করা হলফ নামার তথ্য সঠিক ভাবে দেখে সিদ্ধান্ত নেননি। সঠিক ভাবে যাচাই না করেই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন। হলফ নামা সঠিক ভাবে যাচাই করলে তার মনোনয়ন বৈধ হওয়ার কোন সুযোগ নেই। এবং বাতিল বলে বিবেচিত হবে।

আপীলে মুহাম্মদ গিয়াসউদ্দিন উল্লেখ করেছেন,বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান মনোনয়নের সঙ্গে দাখিল করা হলফনামায় ইচ্ছাকৃত ভাবে এবং অসৎ উদ্দেশ্যে স্থাবর সম্পত্তি সম্পর্কে ফর্ম ২১ এ ভুল এবং মিথ্যা বিবৃতি প্রদান করেছেন। বার্ষিক আয় গোপন করেছেন। তাছাড়া তিনি দুইটি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছেন। তাছাড়া তিনি দুই অ্যাকাউন্ট নম্বর উল্লেক করেছেন,যেখানে তিনি ৫২,৬৮০/-টাকার অবশিষ্ট ব্যালেন্স প্রকাশ করেছেন। কিন্তু প্রাইম ব্যাংক পিএলসি,বসুন্ধরা শাখা ,ঢাকা রক্ষিত অ্যাকাউন্ট নম্বর ২১৬৫১১ ২০০২০৪০ প্রকাশ করেননি। এছাড়াও প্রিমিয়ার ব্যাংকে রক্ষিত আরেকটি অ্যাকাউন্টও প্রকাশ করেছেন। এটা বলাই বাহুল্য যে রিটার্নিং অফিসার যদি তদন্ত করেন তবে তিনি বিভিন্ন ব্যাংকে রক্ষিত প্রায় দশটি অ্যাকাউন্ট খুঁজে পাবেন কিন্তু আপত্তি উত্থাপন করা সত্বেও রিটার্নিং অফিসার তদন্ত না করেই বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধভাবে বিবাদী নম্বর ৪ এর মনোনয়ন গ্রহন করেছেন।

আজহারুল ইসলাম মান্নান ৫ সন্তানের জনক। কিন্তু তিনি মনোনয়ণ পত্রে ০২ (দুই ) পুত্রের নাম উল্লেখ করেছেন। তিন ( ৩ ) ছেলের নাম গোপন রেখেছেন। তার ছেলে খায়রুল ইসলাম সজীব এবং সাইদুল ইসলাম শাকিল হলেন মিলিনিয়ার, যাদের ETIN নম্বর রয়েছে। তার স্ত্রীরও ETIN নম্বর রয়েছে। এবং তাদের প্রচুর সম্পদ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে আজহারুল ইসলাম মান্নান নির্বাচনে অবৈধ জয়লাভের জন্য কালো টাকা ব্যবহার করবেন।

আবেদনে আরো উর্লেখ করেন ,আজহারুল ইসলাম মান্নান তার পেশা এবং ব্যবসার বিবরণ গোপন করেছেন। তিনি মেসার্স একতা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনস নামে একটি ফার্ম পরিচালনা করেন,যার তথ্য হলফনামায় গোপন করেছেন। তিনি অসৎ উদ্দেশ্যে মনোনয়ণ পত্রের উক্ত ফার্মের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেননি।

এবিষয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,১৪ অনুচ্ছেদের (১) ধারার অধীনে যাচাই বাছাইয়ের প্রাক্কালে আপত্তি উত্থাপন করার পরেও উত্তাপিত আপত্তি নিস্পত্তি না করেই রিটার্নিং অফিসার অবৈধবাবে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র গ্রহন করেছেন।

তিনি আরো বলেন,রিটার্নিং অফিসারের উচিৎ ছিল উক্ত আপত্তির ওপর সংরক্ষিত তদন্ত পরিচালনা করা। কিন্তু আইনের বিধান মেনে না চলে অবৈধভাবে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যা বাতিল যোগ্য।

আপিল নিস্পত্তির মাধ্যমে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হবে বলে আশা করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!