নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

গৃহবধূ লামিয়ার মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুরি আটক।Nafiz Ashraf.Tnntv24

গৃহবধূ লামিয়ার মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুরি আটক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গৃহবধূ লামিয়ার মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী-শাশুরি আটক।Nafiz Ashraf.Tnntv24

গৃহবধূ লামিয়ার মরদেহ রাস্তায় ফেলে

পালানোর সময় স্বামী-শাশুরি আটক

Tnntv24.স্টাফ রিপোর্টার,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ:

লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ রাস্তায় ফেলে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন তার স্বামী ও শাশুড়ি।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর এলাকার কাজী পাড়ায়। রোববার (২০ এপ্রিল) দুপুরে এলাকাবাসী তাদের আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করে।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, নিহত লামিয়ার স্বামী শাওন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গৃহবধূ লামিয়া তাকে বাধা দিলে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে লামিয়াকে মারধর করেন শাওন। এতে ক্ষুব্ধ হয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লামিয়া আক্তার।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় সড়কে লোকজনের উপস্থিতি টের পেয়ে রাস্তায় লাশ ফেলে পালানোর চেষ্টা করেন শাওন ও তার মা ফাতেমা। তবে এলাকাবাসী টের পেয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার পর থেকে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন।

এ ঘটনায় লামিয়ার বাবা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!