নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ : Nafiz Ashraf. Tnntv24

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ : Nafiz Ashraf. Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ : Nafiz Ashraf. Tnntv24

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

 

Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা  হয়।

দগ্ধরা হলেন- মো. ইসমাইল (১৬) সেলি (৩৬), মো. সোহেল (২২), মুন্নি (২০), বাবুল (৪৭) ও তাসলিমা (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য।

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

বাবুলের চাচা মোগল মিয়া জানান, দগ্ধ সবাই রূপগঞ্জে ফকির ফ্যাশন পোশাক কারখানায় কাজ করেন। রাতে কাজ শেষে বাসায় ফেরেন। ঘুমানোর আগে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাসার সবাই দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক  সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায়  ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে সোহেলের ৭০ শতাংশ, বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তাসলিমার ৬৩ শতাংশ, ইসমাইলের  ৫৫ শতাংশ, সেলির ৩০ শতাংশ, ও মুন্নির ২০ শতাংশ দগ্ধ হয়েছে।  সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।  তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!