নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে নারায়ণগঞ্জ-লাকসাম কর্ড রেলপথ নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে নারায়ণগঞ্জ-লাকসাম কর্ড রেলপথ নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে নারায়ণগঞ্জ-লাকসাম কর্ড রেলপথ নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর ক্ষোভ: Nafiz Ashraf.Tnntv24

ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে নারায়ণগঞ্জ-লাকসাম

কর্ড রেলপথ নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর ক্ষো

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামকে সরাসরি যুক্ত করার লক্ষ্যে সাময়িক স্থগিতকৃত উপপ্রকল্প ৬ এর অধীনে পুণরায় নারায়ণগঞ্জ-লাকসাম কর্ড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ও ২৫ নম্বর ওয়ার্ডের ঘন বসতিপূর্ণ এলাকাসহ বেশ কিছু এলাকায় চলছে ফিজিবিলিটি স্টাডি ও প্রাথমিক সমীক্ষার কাজ।

বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকার ওপর দিয়ে রেলপথ নির্মাণ করা হলে পরিবেশ ও প্রতিবেশের ওপর পড়বে বিরূপ প্রভাব। ঝুঁকির মধ্যে পড়বে তাদের জীবন। এ অবস্থায় সরকারি খাস জমি কিংবা খালি কোন জায়গা দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৮১ কিলোমিটার কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। এর আগে আরও কয়েকবার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েও স্থগিত করা হয়। বর্তমানে চারটি সম্ভাব্য পথ নির্ধারণ করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেউলী চৌরাপাড়া এলাকা দিয়ে কর্ডলাইন স্থাপনের পরিকল্পনা চলছে। এ এলাকাটি প্রায় ৫শ’ বছরের প্রাচীন ঘনবসতি পূর্ণ এলাকা। এখানে কলকারখানাসহ হাজারো পাকা ও আধা পাকা ঘরবাড়ি রয়েছে। এ এলাকা দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। রেলের এই প্রস্তাবের প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে কর্ডলাইন নির্মাণের দাবি তাদের।

স্থানীয়দের অভিযোগে আরো প্রকাশ,রেলের দুর্নীতিবাজ কর্মকর্তারা পকেট ভারী করতেই ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে প্রকল্পটি নিতে চান। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে নেওয়া হলে ব্যয় ও দুর্নীতি দুটিই কমবে বলে অভিজ্ঞ মহলের অভিমত।

সার্ভে কাজে অংশ নেওয়া জেন্ডার এন্ড সোস্যাল স্পেশালিষ্ট কর্মকর্তা রিনা খানম বলেন,ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য এখন চলছে প্রাথমিক সমীক্ষার কাজ। ইতোমধ্যে সম্ভাব্য তিনটি লাইনে সমীক্ষা চালানো হয়েছে।
অপরদিকে বাংলাদেশ রেলওয়ে সোস্যাল সেইফগার্ড এক্সপার্ট আকবর হোসাইন জানান প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!