নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা:Tnntv24
ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। Tnntv24
এনডিএ চেয়ারম্যান রাজীবের আকাঙ্খা নতুন ভাবে বিনির্মান হবে নারায়ণগঞ্জ।Tnntv24
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক বিক্ষোভ:১১ দফা দাবিতে ৭ ঘন্টা সড়ক অবরোধ করে আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা।Tnntv24
ঢাকা -সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া সড়ক হকারদের দখলে,দেখার যেন  কেউ নেই :Tnntv24
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের কন্যা মুনা।Tnntv24
ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত।Tnntv24
সরকারী সেচ খাল ভরাট করে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ:Tnntv24
রূপগঞ্জে নগরপাড়া বাজার থেকে খালপাড় পর্যন্ত রাস্তা মাত্র এক মাসের ব্যবধানে রাস্তার বিভিন্ন জায়গা ধসে পড়েছে।Tnntv24
Next
Prev

ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24

ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ।Tnntv24

ঘাতক ট্রাক কেড়ে নিলো সাবেক

ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের প্রাণ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৬ জুলাই) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আবুল হোসেনের বাবার নাম রজব আলী। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।

পুলিশের তথ্যমতে, আবুল হোসেন তাঁর ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রয়েছেন। ছেলেকে দেখে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালক রুমান মোল্লা (২৩)কে আটক করে গণধোলাই দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!